1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ৫০৯ Time View

স্টাফ রিপোর্টার::যুদ্ধাপরাধীদের সব সম্পদ বাজেয়াপ্ত ও যুদ্ধাপরাধীদের দল জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের চলচ্চিত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমরা আশা করছি যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সব সম্পদ বাজেয়াপ্ত হবে। যুদ্ধাপরাধীদের দল জামায়াত যেনো বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি করতে না পারে, সে উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মভিত্তিক নয় যুদ্ধাপরাধীদের দল হিসেবেই জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যমান আইনে সম্ভব না হলে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
মোজাম্মেল হক আরো বলেন, একাত্তরে আমরা বিজয়ী হয়েছি, অন্যরা পরাজিত হয়েছে। আমরা জয়ের আনন্দ ভুলে গিয়েছি। কিন্তু তারা পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। তাই যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর হলে তারা স্বরূপে আবির্ভূত হয়।
পাকিস্তানি চেতনায় বিশ্বাসীরা দেশকে সাম্প্রদায়িক, জঙ্গি ও অকার্যকর রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিদেশিদের হত্যা করে ক্ষমতায় যেতে চায়। কিন্তু দেশের মানুষ হত্যার মাধ্যমে ক্ষমতায় যাওয়া পছন্দ করে না বলেও উল্লেখ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, কোনো মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করতে পারে না। যারা বঙ্গবন্ধুর সমালোচনা করে তারা রাজাকার, মৌলবাদী ও চরম অশিক্ষিত।
সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফী কামাল, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি লায়ন সাখাওয়াত হোসেন ও উত্তম কুমার বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com