1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

জগন্নাথপুরে আশ্রায়ণ প্রকল্প থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Update Time : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৫৭৭ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রস্তাবিত আশ্রায়ণ প্রকল্পের সরকারি খাস ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ রোববার (১০ অক্টোবর ) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাজেদুল ইসলাম ও সরকারী কমিশনার (এসিল্যান্ড) অনুপম দাস এর যৌথ নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওই স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি মোকামপাড়া এলাকায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অগ্রাধিকার প্রকল্প প্রস্তাবিত আশ্রয়ণ প্রকল্প নির্মাণের উদ্যোগ নেয়া হয়েঝে। এ প্রকল্পের আওতায় ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল মূল হতদরিদ্র মানুষের জন্য ৫০টি ঘর নির্মাণ করা হবে। ওই প্রকল্পে সরকারি খাস ভূমিতে চলতি সপ্তাহে অবৈধভাবে একটি ঘর নির্মাণ করা হয়। এখবর পেয়ে স্থানীয় প্রশাসনের পক্ষে উচ্ছেদ অভিযান চালিয়ে গতকাল ওই ঘরটি ভেঙে দেওয়া হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com