1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

সাংসদ হাবিবুর রহমানের বিরুদ্ধে ক্ষুব্ধ জগন্নাথপুরবাসী

  • Update Time : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৪৮ Time View
স্টাফ রিপোর্টার::
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জগন্নাথপুরবাসী।সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য হাবিবের বিরুদ্ধে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে এ ক্ষোভের সৃষ্টি হয়।ভিডিওতে দেখা গেছে, এক দরিদ্র নারী সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের সঙ্গে দেখা করে একটি ঘরের আবেদন করলে তিনি ওই নারীকে তার বাড়ি কোথায় জিজ্ঞেস করেন।এসময় ওই নারী তার বাড়ি সিলামে বলে জানান।এসময় সাংসদ হাবিবুর রহমান তাঁর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর নয়তো বলে কটাক্ষ করেন। এসময় ওই নারী তিনি এরকম নন বলতে শোনা যায়। পরে সংসদ সদস্য হাবিবুর রহমান ইউএনওকে ফোন করে মুজিব বর্ষে তাকে ঘর করে দিতে বলেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বক্তব্য ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে একটি উপজেলা কে হেয় করে কথা বলায় আমরা ব্যতিত।এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছালিক আহমেদ পীর বলেন, সংসদ সদস্য হাবিবুর রহমান জগন্নাথপুর উপজেলাকে কটাক্ষ করে মন্তব্য করা দুঃখ জনক।বক্তব্য প্রত্যাহার না করলে আমরা তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব।
সুহেল মাহমুদ নামে জগন্নাথপুরের এক সমাজকর্মী বলেন, একটি নির্দিষ্ট সংসদীয় আসন থেকে নির্বাচিত হলে ও একজন সাংসদ সমগ্র দেশের’ই জনপ্রতিনিধি । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে রাজনৈতিক বিচক্ষণতা ও দূরদর্শিতার অভাবে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ধূমকেতুর মতো উদিত হয়ে আবার হারিয়ে যান । কোন নির্দিষ্ট এলাকাকে হেয় করা কোন বিচক্ষণ রাজনীতিবিদের কাজ নয়, আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।
পৌর যুবলীগ নেতা আকমল হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে এমপির দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে শুনে অবাক হয়েছি। আমি এ বক্তব্যে’র তীব্র নিন্দা জানাচ্ছি।
সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহাতাবুল হাসান সমুজ সংসদ সদস্য হাবিবুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
এবিষয়ে জানতে সংসদ সদস্য হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com