1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

জগন্নাথপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর সন্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩৯৩ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উদীচী শিল্পী গোষ্ঠীর সন্মেলন আজ শুক্রবার সকালে উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামের আর্টস্কুলে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ুম সন্মেলনের উদ্বোধন করেন। পরে উদীচী শিল্পী গোষ্ঠীর জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সতীশ গোস্বামীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচী শিল্পী গোষ্ঠীর সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারন সম্পাদক অ্যাডভোকেট প্রসেনজিৎ দে,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জেলা উদীচীর কোষাধ্যক্ষ জহির আহমেদ, জগন্নাথপুর উপজেলার উদীচীর সহ সভাপতি সাংবাদিক  অমিত দেব, উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক দীপক কুমার দেব,

 

সাংস্কৃতিক কর্মী শশী কান্ত গোপ, নগেন্দ্র দাশ, নুর আহমেদ রুদ্র , জুয়েল দাশ প্রমুখ সভা পরিচালনা করেন উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন।
সভা শেষে সর্ব সন্মতিক্রমে সতীশ গোস্বামী কে সভাপতি ও দীপক কুমার দেব কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সাংবাদিক অমিত দেব কে উদীচী শিল্পী গোষ্ঠীর জাতীয় পরিষদ সদস্য মনোনীত করা হয়। কমিটির অন্যরা হলেন সহ সভাপতি শশী কান্ত গোপ, অমিত দেব, জুয়েল দাশ,আকমল হোসেন ভূঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক নুর আহমেদ রুদ্র, জুয়েল হোসেন, কোষাধ্যক্ষ মিন্টু মজুমদার, সম্পাদক মন্ডলীর সদস্য শাশ্বতী রায়, নগেন্দ্র দাশ, মাধবী দেবনাথ, মইনুল হাসান,এস এ নাঈম প্রমুখ নতুন কমিটি নেতৃবৃন্দ কে শপথবাক্ত্য পাঠ করান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

 

 

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদীচীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com