1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

যুবক অন্তঃসত্ত্বা !

  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২২৩ Time View

অনলাইন ডেস্ক –
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক যুবকের হেপাটাইটিস বির পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়ে ‘অন্তঃসত্ত্বা’র প্রতিবেদন পাওয়ার ঘটনা তদন্তে সত্যতা পেয়েছে কমিটি।

গতকাল বুধবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাবিবুর রহমান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
হেপাটাইটিস ‘বি’র পরীক্ষা করতে দিয়ে যুবক হলেন ‘অন্তঃসত্ত্বা’
হেপাটাইটিস ‘বি’র পরীক্ষা করতে দিয়ে যুবক হলেন ‘অন্তঃসত্ত্বা’

সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য হেপাটাইটিস বির পরীক্ষার জন্য রক্তের নমুনা দেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা সবুজ মিয়া (২৫)। এরপর নমুনা পরীক্ষা প্রতিবেদনে আসে, তিনি অন্তঃসত্ত্বা। ৩ মার্চ তাঁকে এ প্রতিবেদন দেওয়া হয়। এ নিয়ে ৫ মার্চ প্রথম আলোর অনলাইন ও ৬ মার্চ পত্রিকাটির ছাপা সংস্করণে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এ ঘটনায় গত রোববার আরএমও মো. হাবিবুর রহমানকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান এ তদন্ত কমিটি গঠন করেন। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
বিজ্ঞাপন

কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন, তিনি এখনো তদন্ত প্রতিবেদন পাননি। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসককে পরীক্ষা বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
+সূত্র প্রথম আলোর খবর)

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com