1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

শাশুড়ি ও ননদের সাথে ঝগড়া, ৪ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৯৯৬ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শাশুড়ি ও ননদের সাথে ঝগড়া করে গত ৪ দিন ধরে আখি আক্তার (২৭) নামের এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন।
নিখোঁজের পর দিন রোববার ওই গৃহবধূর বাবা জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ বছর আগে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের কামাল হোসেনের মেয়ে আখি আক্তার সাথে সুবিধপুর গ্রামের ছাদিক মিয়ার বিবাহ হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী সৌদিআরবে চলে যান। এরপর থেকে প্রায় সময় আখির সঙ্গে শাশুড়ি ও ননদের ঝগড়া হত। গত শনিবার দুপুরে আখি তাঁর ৫ বছরের কন্যা শিশুকে স্বামী বাড়িতে রেখে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে ওই গৃহবধূ নিখোঁজ রয়েছেন।
গৃহবধূর চাচাত ভাই আলীম আহমদে জানান,  আমার বোনের সাথে তার শাশুড়ি ও ননদ প্রায়ই ঝগড়া করত। শনিবার রাতে বিদেশ থেকে আমার বোন জামাই মুঠোফোনে জানান আখি আমাদের বাড়িতে এসেছে! তবে সে আমাদের বাড়িতে আসেনি এবং আত্মীয় স্বজনদের বাড়িও যায়নি।
ওই গৃহবধূর শাশুড়ি নেওয়া বেগম বলেন, ঘটনার দিন তার সাথে আমাদের কোন ঝগড়া হয়নি। দুপুরে হঠাৎ সে কাউকে কিছু না বলে মেয়েকে রেখেই একা একা বাবার বাড়িতে চলে যায়।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন, জিডি’র পর থেকে আখি আক্তারের সন্ধানে আমরা কাজ করে যাচ্ছি।##

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com