1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

ইতালি যাওয়ার পথে তরুণের মৃত্যু, থানায় হত্যা মামলা

  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১০৮১ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের একওয়ান ইসলামকে (১৯) ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার একওয়ান ইসলামের বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলার ৪ আসামীর মধ্যে দু’জন প্রবাসে। বাকি দু’জন পলাতক রয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

একওয়ানের বাবা তরিকুল ইসলাম বলেন, জায়গাজমি বিক্রি করে ১৯ লাখ টাকা দিয়েও ছেলেকে বাঁচাতে পারলাম না। এখন শুধু আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।

প্রসঙ্গত, গেল বছরের ১৩ এপ্রিল একই গ্রামের লিবিয়ায় অবস্থানরত দালাল আলী হোসেনের মাধ্যমে ৭ লাখ টাকায় ইতালি পৌঁছে দেওয়ার চুক্তিতে লিবিয়া যায় একওয়ান। সেখানে পৌঁছার পর দালাল চক্র তাকে আটক করে অমানবিক নির্যাতন চালায় এবং মাফিয়ার হাত থেকে প্রাণ রক্ষার কথা বলে ২৩ এপ্রিল আরও ৭ লাখ টাকা পাঠায় একওয়ানের পরিবার। এক বছর পর চলতি বছরের ১৫ জুন আবার আরও ৫ লাখ টাকা দিয়ে তাকে ইটালি পাঠানোর চুক্তি হয় দালাল আলী হোসন ও তার পরিবারের সঙ্গে। এর দু’দিন পর একওয়ানের বাবা দালালদের তাঁর ছেলের ব্যাপারে জিঙ্গাস করলে তারা জানায় একওয়ান ১৬ জুন মারা গেছে। তিন মাস পরে গত বৃহস্পতিবার লিবিয়া ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় একওয়ানের মরদেহ দেশে আসে। পরদিন শুক্রবার বিকেলে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে একওয়ানের মরদেহ দাফন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com