1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরের হরি দিদি আর নেই

  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩০৫ Time View

স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর পৌর শহরের বাসিন্দা উষা রানী বৈদ্য ওরফে (হরি বেটি) আর নেই। সবার কাছে তিনি হরি দিদি নামে পরিচিত ছিলেন।আজ সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যু কালে তিনি দুই পুত্র রেখে গেছেন।বড় ছেলে জগন্নাথপুর বাজার তদারক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব বৈদ্য ও ছোট ছেলে হরিপদ বৈদ্য বিপুল চশমা ঘরের মালিক। হরি বেটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একজন সাধক হিসেবে পরিচিত ছিলেন। তিনি শেরপুর স্বামীর বাড়িতে হরি মন্দির স্হাপন করে বার্ষিক কীর্তনের শুরু করেন পরবর্তী জগন্নাথপুর গ্রামের মৎস্য হাটি ও বর্তমানে বটেরতলা মনি চৌধুরীর বাড়িতে বার্ষিক কীর্তন ও প্রতি বছর চৈত্র মাসে বাসন্তী পূজা উদযাপন করে আসছেন। তিন যুগেরও বেশি সময় ধরে তিনি নিয়মিত ধমীয় উৎসব পালন করে আসছেন।
তিনি বাসুদেব বাড়ির থাকা অবস্থায় ২৪ হাত লম্বা কালি মূর্তি তৈরি করে কালি পূজা করে আলোচিত হন। তাঁর অনেক শীয্য রয়েছে। তিনি আজীবন নিরামিষভোজি ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় সূত্রধর,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর,উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী,
যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ সূত্রধর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব প্রমুখ শোক প্রকাশকারীরা তাঁর আত্মার শান্তি কামনা করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com