1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

জগন্নাথপুরের অ্যাডভোকেট শাহিনের পিএইচ.ডি ডিগ্রি অর্জন

  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৩৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা
অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি এ্যামেরিকান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া থেকে মহানবীর জীবনের অলৌকিক ঘটনাবলীর উপর গবেষণা করে ডক্টর অব ফিলোসফি ডিগ্রী অর্জন করেন।

জিয়াউর রহিম শাহিন পৌরসভার হবিবপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৭০ এর দশকে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা
মরহুম আব্দুর রহীম একজন শিক্ষাবিদ ছিলেন এবং মাতা নাজমা বেগম ছিলেন একজন শিক্ষানুরাগী।
সুনামগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং রাজনৈতিক অঙ্গণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বহু সৃজনশীল গ্রন্থের লেখক অ্যাড. শাহিন একজন সু-বক্তা হিসাবে এতদাঞ্চলে পরিচিত। তার সম্মানজনক এ ডিগ্রি অর্জনে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com