1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

ইউক্রেন নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া : পুতিন

  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৮৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া; কিন্তু কিয়েভ ও তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে।

আজ রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোশিয়া-১ কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন।

তিনি বলেন, গ্রহণযোগ্য সমাধানের জন্য আমরা এ সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু এটা তাদের ওপর নির্ভর করে। আমরা আলোচনায় অস্বীকৃতি জানাচ্ছি না, তারা জানাচ্ছে।

পুতিন বলেন, আমি বিশ্বাস করি আমরা সঠিক কাজই করছি। আমরা আমাদের জাতীয় স্বার্থ এবং আমাদের নাগরিক ও মানুষের স্বার্থ রক্ষা করছি। নাগরিকদের রক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

রাশিয়াকে পশ্চিমারা ভাঙার চেষ্টা করছে—এমন ক্ষোভ ঝেড়ে পুতিন বলেন, এসবের মূলে রয়েছে আমাদের ভূরাজনৈতিক প্রতিপক্ষের নীতি, যার উদ্দেশ্যই হলো রাশিয়াকে ভাঙা, ঐতিহাসিক রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করা। তারা সব সময় রাশিয়াকে ‘ভাঙার এবং পরাজিত’ করার চেষ্টা করেছে…. আমাদের উদ্দেশ্য ভিন্ন কিছু—রাশিয়ান জনগণকে একত্র করা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com