1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হতে তিন দিন বাকি এখনো শুরু হয়নি সব প্রকল্পের কাজ

  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৩ Time View

বিশেষ প্রতিনিধি – সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ হতে আর মাত্র তিন দিন বাকি অথচ এখনো সব প্রকল্পের কাজ শুরু হয়নি। এছাড়াও শুরু হওয়া অধিকাংশ প্রকল্পের কাজে ধীরগতিতে কৃষকরা দুশ্চিন্তায় ভূগছেন । গতকাল শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী হাওর ঘুরে কাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করে তিন দিনের মধ্যে কাজ শেষ করতে পিআইসির লোকজনকে নির্দেশ দেন।
কৃষক ও পাউবো সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলায় এবার ৪৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ করা হচ্ছে। এসব কাজের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ২৪ ও ৩৩ নম্বর প্রকল্পের কাজ গতকাল শুক্রবার পর্যন্ত শুরু হয়নি। অপর প্রকল্পের মধ্যে দুই তিনটি ব্যতিত সব প্রকল্পের কাজের অগ্রগতি সন্তোষজনক নয়।
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নির্মল দাশ বলেন, হাওর ঘুরে কাজের যে গতি দেখলাম তাতে করে একটি প্রকল্পের কাজও নির্ধারিত সময়ে সঠিকভাবে শেষ হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে অকাল বন্যার ঝুঁকিতে পড়তে হয়। ঝড়বৃষ্টি শুরু হলে বাঁধের কাজ করা যায় না।
সংগঠনের উপজেলা কমিটির সদস্য সচিব অমিত দেব বলেন, নলুয়ার হাওরে পানি ঢুকার প্রবেশপথ ২৪ নম্বর প্রকল্পের ইকড়ছই স্লুইসগেটের সামনের বেড়িবাঁধ ও ৩৩ নং প্রকল্পের গোপাইখালি ভাঙ্গনে কাজ শুরু না হওয়ায় দুঃখজনক।তিনি বলেন কাজ শেষ হতে আর তিন দিন বাকি এখনো কার্যাদেশ পাননি পিআইসি এ ব্যর্থতা উপজেলা ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার বাস্তবায়ন কমিটি এড়াতে পারে না।
৩৩ নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মিলাদ মিয়া বলেন, আমি এখনো কার্যাদেশ পাইনি। আমাকে বৃহস্পতিবার মৌখিকভাবে জানানো হয়েছে কাজ করার জন্য। কত টাকার কাজ কতটুকু কাজ কিছু জানিনা। একই কথা ২৪ নং প্রকল্পের সভাপতি আব্দুর রাজ্জাকের।
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন, ২৪ ও ৩৩ নম্বর প্রকল্পের কাজ শুরু করতে বলা হয়েছে। কার্যাদেশ দেওয়া হবে। অন্য প্রকল্পের কাজ জোরেশোরে চলছ। শুক্রবার তত্বাবধায়ক প্রকৌশলী হাওর ঘুরে পিছিয়ে পড়া পিআইসির লোকজন কে তিন দিনের মধ্যে কাজ শেষ করতে নির্দেশ দেন।
হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার বাস্তবায়ন উপজেলা কমিটির সভাপতি ইউএনও সাজেদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com