1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

কোরআন থেকে শিক্ষা

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৫৯ Time View

আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদের সরল পথ প্রদর্শন করো। তাদের পথ, যাদের তুমি অনুগ্রহ করেছ। তাদের পথ নয়, যারা ক্রোধ-নিপতিত ও পথভ্রষ্ট। (সুরা ফাতিহা, আয়াত : ৪-৭)

প্রথম সুরা ফাতিহায় বান্দা সুপথের যে দিশা প্রার্থনা করেছেন, আল্লাহ তার ফলস্বরূপ কোরআনের অবশিষ্টাংশ অবতীর্ণ করেছেন। (মাআরেফুল কোরআন : ১/৬৩)
বিধান ও শিক্ষা

১. উল্লিখিত আয়াতে আল্লাহর কাছে দোয়া করার পদ্ধতি শেখানো হয়েছে। আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁর প্রতি আনুগত্য ও নিজের অসহায়ত্ব তুলে ধরার পর কোনো দোয়া করা। (বুরহানুল কোরআন : ১/৩৫)
২. বান্দা ‘কেবল আপনার ইবাদত করি’ বাক্যের মাধ্যমে সব ধরনের শিরক বর্জন করে এবং ‘কেবল আপনারই সাহায্য চাই’ বাক্যের মাধ্যমে নিজের অসহায়ত্ব প্রকাশ করে। মূলত শিরকমুক্ত ইবাদত ও আল্লাহমুখী হওয়াই দাসত্বের মূলকথা।

৩. সিরাতে মুস্তাকিম দ্বারা আল্লাহ ও রাসুলের আনুগত্যের পথ বা আল্লাহর দ্বিন অথবা কোরআন উদ্দেশ্য হতে পারে।

৪. সুরা নিসার ৬৯ নম্বর আয়াত দ্বারা বোঝা যায় নবী-রাসুল, সিদ্দিক, শহীদ ও পুণ্যবান ব্যক্তিরাই নেয়ামতপ্রাপ্ত। হাদিস দ্বারা বোঝা যায় ইহুদিরা আল্লাহর ক্রোধপ্রাপ্ত এবং খ্রিস্টানরা পথভ্রষ্ট। (ইবনে কাসির : ১/২৪৩, ২৪৯ ও ২৫৬)

৫. সুরা ফাতিহা পাঠ বা শ্রবণ করার পর ‘আমিন’ বলা মুস্তাহাব।
সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com