1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

আইজিপির মেয়াদ বেড়েছে আর এক বছর শাল্লায় মিষ্টি বিতরণ

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১০৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টি ফোর  ডেস্ক ::

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ২য় বারের মতো পূনরায় ১ বছরের জন্য চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ পাওয়ায় জন্মভূমি শাল্লায় আনন্দের জোয়ার বইছে। এই উপলক্ষ্যে এলাকার মানুষ আনন্দিত হয়ে মিষ্টি বিতরণ করছে। শুক্রবার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা জানান, আমি অত্যন্ত গর্বিত। আমাদের শাল্লার মানুষ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার ভালো কাজের জন্য আবারো চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আমি উনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
এব্যাপারে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া জানান, উনি (চৌধুরী আব্দুল্লাহ আল মামুন) আমাদের গৌরব। উনি সচ্ছ ও সৎ থাকার কারনেই মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় বারের মতো চাকরির মেয়াদ বাড়িয়েছেন। আমাদের শাল্লাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনি মোহন দাশ বলেন, প্রধানমন্ত্রী উনার দক্ষতাকে মূল্যায়ন করেই চাকরির মেয়াদ বাড়িয়েছেন। এতে প্রমাণ হয় উনি একজন ন্যায়ের প্রতীক, দক্ষ ও মেধাবী ব্যক্তি। উনার উন্নয়ন, পদায়ন বা সময় বাড়ানো ব্যক্তি জীবনে উনি প্রশংসার দাবী রাখে। পুলিশের প্রধান হিসেবে বারবার চাকরির মেয়াদ বাড়িয়ে সম্মান দেওয়া মানেই আমাদের শাল্লাবাসীকে সম্মান দেওয়া৷ আমরা উনার জন্য আনন্দিত ও গর্বিত।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপু জানান, উনি অত্যন্ত নীতি, আদর্শবান আমরা উনার জন্য আনন্দিত ও গর্বিত। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে পুলিশের সেবার মান আরো তরান্বিত হবে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মতো সৎ ও সজ্জন ব্যক্তিকে পূণরায় পুলিশ মহাপরিদর্শক হিসেবে নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com