1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এইচএসসিতে টানা ৪র্থ বারের মতো শীর্ষে পাটলী উইমেন্স কলেজ এইচএসসিতে ফেল, দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জেনে নেন জগন্নাথপুরের কলেজ-মাদরাসাভিত্তিক ফলাফল চিত্র জগন্নাথপুরে এইচএসসি-আলিম পরীক্ষায় ফলাফল: এগিয়ে মাদরাসা, পিছিয়ে কলেজ সুরা ইয়াসিন সম্পর্কে যা জানা জরুরি শাল্লায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮ দাখিলের পর আলিমেও সর্বনিম্ন ফল করলো ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ, ফ্যামিলি কার্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জগন্নাথপুরে কলেজে জিপিএ-৫ শূন্যের খরা কাটলেও এবার মাদরাসায় খরা এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল

এইচএসসিতে ফেল, দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মাগুরায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জেলার সদর উপজেলার আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন বাপ্পি হোসাইন (১৮) ও অনন্যা শিকদার (১৭)। তাদের মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বাপ্পি হোসাইন মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে। তিনি এ বছর শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পরীক্ষার ফল প্রকাশের পর বাপ্পি অকৃতকার্য হওয়ার খবর জানতে পারেন। পরে দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

অন্যদিকে, অনন্যা শিকদার সদর উপজেলার নতুনগ্রাম এলাকার অনিল শিকদার ও অলোকা শিকদারের মেয়ে। তিনি কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর জানার পর অনন্যা নিজ কক্ষে চলে যান। দীর্ঘক্ষণ কক্ষের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সূত্র-এশিয়া পোস্ট.কম

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com