1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এইচএসসিতে টানা ৪র্থ বারের মতো শীর্ষে পাটলী উইমেন্স কলেজ এইচএসসিতে ফেল, দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জেনে নেন জগন্নাথপুরের কলেজ-মাদরাসাভিত্তিক ফলাফল চিত্র জগন্নাথপুরে এইচএসসি-আলিম পরীক্ষায় ফলাফল: এগিয়ে মাদরাসা, পিছিয়ে কলেজ সুরা ইয়াসিন সম্পর্কে যা জানা জরুরি শাল্লায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮ দাখিলের পর আলিমেও সর্বনিম্ন ফল করলো ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ, ফ্যামিলি কার্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জগন্নাথপুরে কলেজে জিপিএ-৫ শূন্যের খরা কাটলেও এবার মাদরাসায় খরা এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল

এইচএসসিতে টানা ৪র্থ বারের মতো শীর্ষে পাটলী উইমেন্স কলেজ

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মধ্যে এবারও এইচএসসি পরীক্ষায় ফলাফলের দিক থেকে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজ। প্রতিষ্ঠানটির এই গৌরবময় ও ধারাবাহিক সাফল্যে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী আনন্দিত। তবে শতভাগ পাসের মাইলফলক স্পর্শ করতে না পারা এবং জিপিএ-৫ না আসার আক্ষেপ এবারও কাটেনি।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের ‘পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজ’ থেকে এ বছর মোট ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৭ জন কৃতকার্য হলেও ৩ জন অকৃতকার্য হয়েছে। ৯২.৫০ শতাংশ পাসের হার নিয়ে প্রতিষ্ঠানটি পুরো উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।
কলেজ দাপ্তরিক সূত্র ও ফলাফল শিট অনুযায়ী, উত্তীর্ণ ৩৭ জন শিক্ষার্থীর মধ্যে কোনো জিপিএ-৫ (এ+) না আসলেও ‘এ’ গ্রেড পেয়েছেন ১ জন, ‘এ মাইনাস’ ৪ জন, ‘বি’ গ্রেড ৭ জন, ‘সি’ গ্রেড ২৪ জন এবং ‘ডি’ গ্রেড পেয়েছেন ১ জন শিক্ষার্থী।
অনুসন্ধানে জানা যায়, বিগত বছরগুলোতেও প্রতিষ্ঠানটি পাসের হারে চমক দেখিয়েছে। গত বছর (২০২৫ সালের) এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে ৪৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৪১ জন পাস এবং ৮ জন ফেল করেছিল। সে বছরও কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
ধারাবাহিক এই সাফল্যের বিষয়ে পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের অধ্যক্ষ মো: জালাল উদ্দিন আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, টানা চার বছর ধরে উপজেলায় পাসের হারে প্রথম স্থান ধরে রেখে আমাদের প্রতিষ্ঠানটি সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। এমনকি সুনামগঞ্জ জেলা ও অন্যান্য উপজেলার ফলাফল বিশ্লেষণেও পাসের হারের দিক থেকে আমরা এখনো এগিয়ে রয়েছি। এই গৌরবময় অর্জনের জন্য আমি কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমাদের প্রত্যাশা, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামী দিনেও তাদের সাফল্যের ধারা বজায় রেখে কলেজের সুনাম আরও ছড়িয়ে দেবে।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পাটলী উইমেন্স কলেজটি পাসের হারের দিক থেকে জগন্নাথপুরের মধ্যে এবারও শীর্ষস্থান দখলে রেখেছে। প্রতিষ্ঠানটি তাদের ধারাবাহিক ভালো ফলাফলের ঐতিহ্য ধরে রাখলেও কোনো জিপিএ-৫ না আসায় আমরা কিছুটা আশাহত হয়েছি। আশা করি, আগামীতে তারা পাসের হারের পাশাপাশি মেধার সর্বোচ্চ স্তরেও চমক দেখাবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com