1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র

আগেরদিন স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরেরদিনে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪৫ Time View
স্টাফ রিপোর্টার::
 সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার পরদিন শয়নকক্ষ থেকে স্বামী সুন্দর আলী (২৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার ( ১৩ জুলাই) দুপুরে জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। সুন্দর আলী হবিবনগর গ্রামের ছমেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেশকিছু দিন ধরে সুন্দর আলী ও তার স্ত্রী লুবনা বেগমের মধ্যে পারিবারিক কলহ নিয়ে ঝগড়া চলছিল। এরই ধারাবাহিকতায় গত রোববার দুপুরে স্বামী-স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে সুন্দর আলীর স্ত্রী লুবনা বেগম তার বোনের সাথে চলে যায়। এরপর দিন সোমবার দুপুর ১টা পর্যন্ত সুন্দর আলী তার শয়নকক্ষ থেকে বের না হওয়ায় প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে সুন্দর আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে, এ ঘটনার পর থেকে সুন্দর আলীর স্ত্রীর কোন সন্ধান পাওয়া যায়নি।
এদিকে খবর পেয়ে সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com