1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সামনের জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে জামায়াতে আমীর/রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ পেঁয়াজের দাম বাড়ল কেজিপ্রতি ৩৫ টাকা জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত ইসলাম ন্যায়বিচারে উৎসাহিত করে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক: নাহিদ ইসলাম জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান, ফায়ার সার্ভিস না আসায় ক্ষুব্দ স্থানীয়রা

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক ::

রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ রাত ৯টার দিকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর আগে এদিন সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আবদুল বাসির (৫০) নামের এক পথচারী আহত হন।

এরও আগে শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, এডিবি ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্ত। আসামিদের আটক করতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে।

এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গত কয়েকদিন থেকে বিক্ষিপ্তভাবে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সূত্র জাগো নিউজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com