1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

এমপি লিটন হত্যার ঘটনায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ২৮৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবিব ওরফে কিলার মাসুদ কে গ্রেফতার করা হয়েছে।
রোববার ভোর রাতে সুন্দরগঞ্জ সদরের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, গ্রেফতার হওয়া আহসান হাবিব ওরফে কিলার মাসুদ সুন্দরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি আগে জাসদের রাজনীতি করতেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কিলার মাসুদ স্বেচ্ছাসেবক লীগে যোগদান করে।

ওসি জানান, তবে নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন কিলার মাসুদের আওয়ামী লীগে যোগদান মেনে নেননি। এই কারণে এমপি মহোদয়ের সঙ্গে তার বিরোধ চলে আসছিল।

তিনি বলেন, এই বিরোধ অনেক ক্ষেত্রে প্রকাশ্যে দেখা দেয়। তাই এমপি হত্যার ঘটনায় কিলার মাসুদ সন্দেহের তালিকায় ছিল। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন এমপি লিটন। এরপর তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলে করে পাঁচ দুর্বৃত্ত সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের নিজ বাড়িতে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com