স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর মাহি আহমদ (৬) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে স্থানীয় শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট নামক এলাকায় ইটাখলা নদীতে মাহির লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাঁরা লাশটি উদ্ধার করে পুলিশকে খবর দেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ, সকালে স্থানীয়রা শিশুটির লাশ পানিতে ভাসমান অবস্থান দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্ব) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুক চালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ স্থানীয় ইটাখলা নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়েও ছেলেটির কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দুইদিন পর আজ সকালে নদীর পানিতে শিশুর লাশ ভেসে উঠে।