1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

খামারীর খাচায় মেছোবাঘ আটক

  • Update Time : রবিবার, ৩ এপ্রিল, ২০১৬
  • ২৮৬ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ইসলামপুর গ্রামে শনিবার সকালে কৃষকের হাঁসের খামারে লোহার খাচায় বিরল প্রজাতির একটি মেছোবাঘ আটকা পড়েছে।

জানাযায়, আউশকান্দি ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক ছুরত মিয়ার হাঁসের খামারে প্রতিদিন রাতে ৮-১০ টি করে হাঁস নিয়ে যায়। এ অবস্থায় ওই খামারী ছুরত মিয়া একটি লোহার খাচা দিয়ে ফাদ তৈরী করে খামারের পাশে রাখেন। শনিবার সকালে দেখা যায় ওই খাচায় একটি মেছোবাঘ আটকা পড়ে। খবর পেয়ে এলাকার উৎসুক জনতা একনজর দেখার জন্য ভিড় জমাতে থাকেন। বাঘটি প্রায় ২ ফুট লম্বা ও ১ ফুট উচ্চতার হবে। ওই খামারে এর আগেও মেছোবাঘ আটক হয়েছিল বলে জানা গেছে।নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ জানান, গ্রামবাসী বাঘটি আটকের খবর জানিয়েছেন। বণ্যপ্রাণী ব্যবস্থাপনা জীব ও বৈচিত্র কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা বাঘটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বর্তমানে ওই মেছোবাঘটি খামারীর লোহার কাচায় বন্দী রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com