1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে জয় বাংলা বলতে হবে -সুরঞ্জিত সেন গুপ্ত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫
  • ৪৫৪ Time View

স্টাফ রিপোটার:; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও একদিন জয় বাংলা বলতে হবে। এছাড়া বিকল্প আর কোন পথ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর খামারবাড়ীস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেনে খালেদা জিয়াকে একদিন প্রকাশ্যে জয় বাংলা বলতে হবে। এছাড়া বিকল্প পথ নেই। ইতিহাস বিকৃতি সারা জীবনের জন্য বন্ধ হবে যাবে।

তিনি বলেন, বিশ্বের দেশে দেশে সর্বত্র এবং সকল কালে বিপ্লবের পর প্রতি বিপ্লবীরা তাদের সুযোগ নেয় কিন্তু বিপ্লবের পর বঙ্গবন্ধুকে পেয়ে আবেগে আমরা নিশ্চিতে ঘুমিয়ে ছিলাম। নির্বিঘ্নে আশা করেছিলাম আর বিপ্লবীদের ছোবল আমাদের পেতে হবে না। কিন্তু প্রতিবিপ্লবীরা তাদের কাজ ঠিকই করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com