1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

খুব শিগগিরই বাংলাদেশ থেকে ৫ লাখ শ্রমিক নিবে মালেশিয়া

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০১৫
  • ৪০৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তি রফতানির জটিলতা অবশেষে কেটে যাচ্ছে। খুব শিগগিরই বাংলাদেশ থেকে আরো ৫ লাখ শ্রমিক নেয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া। পর্যায়ক্রমে এ সংখ্যা ১৪ লাখে উন্নীত হবে।

বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সফররত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ড.জাহিদ হামিবি।

এ ব্যাপারে বাংলাদেশ হাইকমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রথম পর্যায়ে ৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া।বাকি শ্রমিকদেরও পর্যায়ক্রমে নেয়া হবে। বিষয়টি নিয়ে আলোচনা করতে খুব শিগগিরই মালয়েশিয়া সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে বলেও জানায় ওই সূত্র।

উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম।

মালয়েশিয়া সফরে সাত সদসের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। প্রবাসী কল্যাণমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার, আইন মন্ত্রণালয়ের ড্রাফট উইংয়ের সচিব শহিদুল ইসলাম, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন নাহার এবং প্রবাসী কল্যাণমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ ইবরাহিম।

মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com