1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

জগন্নাথপুরেনৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির 

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৪০ Time View

স্টাফ রিপোর্টার-

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকা ডুবিতে পৌর এলাকার  ভবানীপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বী চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের পাশে আর্থিক সহায়তা দিয়ে দাঁড়িয়েছেন জগন্নাথপুর গ্রামের সন্তান শিক্ষানুরাগী রাজনীতিবীদ সমাজসেবী  এম এ কাদির। জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর আবাসিক এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক  এম এ কাদির দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক  পরিবারগুলোর খোঁজ খবর নেন এবং তাদের পরিবরগুলোকে সান্ত্বনা দেন। বৃহস্পতিবার সকালে তাঁর ব্যক্তিগত পক্ষ  থেকে নিহতের বাড়িতে গিয়ে তাদের কে সমবেদনা জানান এবং নগদ ২৫ হাজার টাকা তুলে দেন। এসময় এম এ কাদিরের পক্ষ থেকে এসব পরিবারের প্রতি সবসময় সুনজর রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। এতে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সদস্য সচিব অমিত দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কৃষ্ণ চন্দ, প্রবাসী এম এ কাদিরের স্বজন কামাল উদ্দিন ,কমিউনিটি নেতা যিশুতোষ চক্রবর্তী, প্রবোধ দেবনাথ, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ বকুল গোপ, পৌরসভা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রজত গোপ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌরশাখার যুগ্ম আহ্বায়ক রেনু শর্মা, ব্যবসায়ী প্রদীপ চন্দ, রিংকু দেবনাথ,দিলীপ গোপ প্রমুখ

কামাল উদ্দিন জানান নৌকা ডুবিতে নিহত চার পরিবারের মধ্যে সবচেয়ে হতদরিদ্র পরিবার হেমেন্দ্র দেবনাথের পরিবারকে নগদ ১০ হাজার টাকা এবং অপর তিন পরিবার সচিন্দ্র দেবনাথ, অরুন দেবনাথ ও অধীর দেবনাথের স্ত্রী সন্তানদের হাতে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা প্রবাসী এম এ কাদিরের  পক্ষ থেকে  তুলে দেয়া হয়। শিক্ষানুরাগী রাজনীতিবীদ সমাজসেবী  এম এ কাদির বলেন, মইয়ার হাওরে নৌকা ডুবিতে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত।পরিবারগুলোর পাশে থাকতে বদ্ধপরিকর। পরিবারগুলো শোক কাটিয়ে উঠুক এই প্রার্থনা করছি।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com