স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘গুণী শিক্ষক’ এর স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনজন শিক্ষক। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রথম হয়েছেন, উপজেলার মিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপা রানী দাস, দ্বিতীয় হলেন আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম এবং তৃতীয় হয়েছেন কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জায়েদ হোসাইন।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্র- জানায়, উপজেলা পর্যায়ে যাছাই-বাছাই শেষে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য জগন্নাথপুরে তিনজন গুণী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে মাহবুবুর রহমান বলেন, উপজেলা পর্যায়ে মনোনীত তালিকাটি জেলা পর্যায়ে প্রেরণ করা হয়েছে।