1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নেরচিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি (SMC) গঠন করা হয়েছে। সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় এই কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।
এ উপলক্ষ্যে সোমবার সকালে বিদ্যালয় কার্যালয়ে নতুন কমিটির সভাপতি মাওলানা আজমল হোসাইনের সভাপতিত্বে কার্য বিবতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নবগঠিত  ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম তাজ, সদস্য সচিব চিত্রা রানী দাস বিদ্যোৎসাহী সদস্য মৌসুমী  আক্তার, দাতা সদস্য সেলিম মিয়া, সদস্য বিউটি বেগম, মোছা: রাফিয়া বেগম, সুজাত মিয়া, সাজ্জাদুর রহমান, বিশ্বজিত দাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্য আবু তাহের।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন বক্তারা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com