1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জগন্নাথপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান- আওয়ামীলীগের ভিতরে লুকিয়ে থাকা মুনাফিকদের কারনে দলীয় প্রার্থীর পরাজয়

  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ৪১৩ Time View

স্টাফ রিপোর্টার :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য এম,এ মান্নান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তা হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি বলেন, এই মহান নেতার আর্দশে উজ্জিবিত হয়ে তাঁর স্বপ্নের সোনার বাংলা নির্মানে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে। তিনি সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনিত চেয়ারম্যান প্রার্থীর পরাজয় প্রসঙ্গে বলেন, আওয়ামীলীগের ভিতরে লুকিয়ে থাকা কিছু মুনাফিকদের কারনে দলের পরাজয় হয়েছে। তিনি বলেন, আওয়ামীলীগ একটি আর্দশ দল। এখানে মুনাফিকদের কোন স্থান নেই। এ দলে কাজ করতে হয়ে জাতির পিতার আর্দশ লালন করে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমাদেরকে ভূল থেকে শিক্ষা গ্রহন করে সামনের দিকে এগিয়ে যেথে হবে। আত্মঘাতি সিন্ধান্ত থেকে বেরিয়ে আসতে হবে। তিনি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলীয় শৃংখলা মেনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে দলীয় নেতাকর্মীদের কাজ করার জন্য আহবান জানান।
তিনি শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।

অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, জেলা পরিষদের সদস্য মাহতাব হোসেন সমুজ, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূইয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, যুক্তরাজ্য প্রবাসি আওয়ামীলীগ নেতা আকমল খান, আব্দুল তাহিদ, উপজেলা কৃষকলীগ সভাপতি আফসর উদ্দিন ভূইয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, পৌর প্যানেল মেয়র শফিকুল হক, আওয়ামীলীগ নেতা ইলিয়াস আলী, হাজী জমশেদ মিয়া, হাজী সুন্দর আলী, আব্দুল তাহিদ, আবু কয়েস ইছরাইল, সৈয়দ মনোয়ার আলী, ছদরুল ইসলাম, আলাউদ্দিন, মতছির আলী মনু মিয়া, ফখরুল ইসলাম, সুন্দর আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি ফজরুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা রমজান আলী ছানা, আকমল হোসেন ভ’ইয়া, কয়ছর রশিদ, কামরুল বক্স,কবির আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ শাহেদ, আব্দুল মুকিত, আজমল হোসেন মিঠু,তানভির আহমদ প্রমুখ। সভা শেষে সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সুফিয়া খানম সাথী আওয়ামীলীগে যোনদান করেন। এর পূর্বে বিকেলে দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্জন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com