1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

জগন্নাথপুরে এসএসসিতে পাশের হার ৭৫.৬৭, মাদরাসায় ৮১.৭৪ শতাংশ

  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৩৩ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ৭৫.৬৭ শতাংশ ও মাদরাসায় ৮১.৭৪ শতাংশ। এবার পাশের হারের দিক দিয়ে মাদরাসা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ শীর্ষে রয়েছ স্কুল প্রতিষ্ঠান।

আজ রোববার সারাদেশে প্রকাশিত ফলাফলে এমন চিত্র দেখা গেছে।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, এবছর জগন্নাথপুরের ৩০টি মাধ্যমিক স্কুল থেকে ২ হাজার ৩২২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১ হাজার ৭৫৭ জন॥ অকৃতকার্য হয় ৫৬৫ জন। এরমধ্যে জিপিএ-৫ এসেছে ২৮টি। পাশের হার ৭৫.৬৭।একটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে।

অপরদিকে এবার পাশের হারের দিক দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে। উপজেলার  ১৮টি মাদরাসা প্রতিষ্ঠান থেকে ৮৮২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৭৩৪ জন। অকৃকার্য  হয়েছে ১৪৮ জন। ৩টি জিপিএ-৫ এসেছে।

পাশের হার ৮৩.২২ শতাংশ। ২টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ ফলাফল অর্জন করেছে। এছাড়াও এবার কারিগরি পরীক্ষায় ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৫৮জন। অকৃকার্য হয় ৬ জন। পাশের হার ৯০.৬৩।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় ফলাফলের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com