স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জিত হয়নি। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে ২৮১০ জন শিক্ষার্থী। এরমধ্যে কতৃকার্য হয়েছে ১৪৪৯ জন। ফেল করেছে ১৩৬১ জন। স্কুল পর্যায়ে পাসের হার ৫৩.৬৮ শতাংশ এবং মাদরাসায় ৪৬.৮২ শতাংশে।
আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এ বছর উপজেলায় এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় মোট ২৮১০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জগন্নাথপুরের ৩০ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৮৮৭
জন শিক্ষার্থী অংশ নেয়। তারমধ্যে কৃতকার্য হয় ১০১৩ জন।অকৃতকার্য হয়েছেন ৮৭৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন শিক্ষার্থী।
অপর দিকে ১৮ টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৭৮০ জন শিক্ষার্থী।কৃতকার্য হয় ৩৬৬ জন।
অকৃতকার্য ৪১৪ জন। জিপিএ-৫- পেয়েছে ১ জন শিক্ষার্থী।
এদিকে ভোকেশনাল কারিগরি পরীক্ষায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৭০ জন। জিপিএ-৫ পেয়েছে একজন। পেল করে ৭৩ জন।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জিত হয়নি। তবে ত্রুটিগুলো কাটিয়ে উঠে আগামীতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।