1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

জগন্নাথপুরে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ড, জিতেশ গোপের মৃত্যুদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৬৩ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদিপ্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে  হত্যার দায়ে আসামি জিতেশ চন্দ্র গোপ কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া  লাশ গুমের চেষ্টার অপরাধে তাকে  সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন।

রায়ের আদেশ অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
অনুমোদন না পাওয়া পর্যন্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না বলেও রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে।
তাঁকে কারাগারের নির্ধারিত সেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ের নথি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত জিতেশ চন্দ্র গোপের বাবার নাম যাদব চন্দ্র গোপ এবং মায়ের নাম অনিতা রানি গোপ। তাঁর স্থায়ী বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। তিনি  জগন্নাথপুর পৌরশহরের  সিএ মার্কেট এলাকায় বাসাভাড়া নিয়ে বসবাস  করতেন।

 

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ঔষধ কেনার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না। অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজের

পরদিন পৌরশহরের মির্জা আব্দুল মতিন মার্কেটে

জিতেশ চন্দ্র গোপের ফার্মেসীর দোকান থেকে  প্রবাসীর স্ত্রীর  ৬ টুকরো লাশ উদ্ধার করা হয়। নৃশংস এই হত্যকাণ্ডের ঘটনায় পুরো জগন্নাথপুরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে।

এ খুনের ঘটনায়  জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে হত্যা ও অপরাধের আলামত গোপনের অভিযোগ আনা হয়। পরবর্তী সময়ে মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত তাঁর বিরুদ্ধে এ রায় দেন।
রায়ের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিচারিক ও কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দেন।

রায়ের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিচারিক ও কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com