স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার নলুয়ার হাওরে উপজেলা মৎস্য কার্যালয়ের অভিযানে এ জাল জব্দ করা হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আল-আমিন বলেন, ৩০টি চায়না দুয়ারি জাল এবং ৭০০ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।