1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১২০ Time View
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরের মইয়ার হাওরে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিহত চার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ।
আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে তিনি শোকার্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে ব্যক্তিগত তহবিল থেকে চার পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
এমপি কয়ছর আহমদ আজ জগন্নাথপুর পৌরসভার তাঁর নিজ ওয়ার্ডের ভবানীপুরে যান। সেখানে তিনি নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো চার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। স্বজনদের হারিয়ে কান্নায় ভেঙে পড়া পরিবারগুলোকে সান্ত্বনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। 
শোকাহত পরিবারগুলোর উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, আপনাদের স্বজন হারানোর এই তীব্র বেদনা কোনো অর্থ বা সম্পদ দিয়ে মুছে দেওয়া সম্ভব নয়। এই শোক সহ্য করার মতো নয়। স্বজন হারানোর কষ্ট আমি মন থেকে অনুভব করি। আমার নিজস্ব তহবিল থেকে সামান্য আর্থিক সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। মনে রাখবেন, সরকার ও প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে, আপনারা কোনো অবস্থাতেই মনোবল হারাবেন না।
শোক ও সমবেদনা জ্ঞাপনের এই সময় সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com