স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ কার্যালয়ে স্থানীয় সদস্য সদস্য (এমপি) জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১০ জুলাই) সুনামগঞ্জ-৩ আসনের সদস্য সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি আনুষ্ঠানিকভাবে পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, কৃষি কর্মকর্তা কাওসার আহমদ,সুনামগঞ্জ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমএ মুকিত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, আব্দুস সোবহান, পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন আহমদ মিঠু, যুগ্ম আহবায়ক এমএ মতিন, পৌর যুবদলের আহবায়ক লিটন আহমদ, সদস্য সচিব শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুবেল, উপজেলা ছাত্রদল সভাপতি মানুনুর রশিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয়র সভা করেছেন।
প্রসঙ্গত, দেশের প্রতিটি উপজেলা পরিষদে সংসদ সদস্যদের (এমপি) জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ‘ নির্মাণ করা হচ্ছে। যার ধারবাহিকতায় স্থানীয় সরকার মন্ত্রণালয় অর্থায়নে ৬ লাখ টাকা বরাদ্দে ‘পরিদর্শন কক্ষটি নির্মাণ করা হয়।