1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৫০ Time View

স্টাফ রিপোর্টার::

সুমগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন।

আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়নপুর) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, তিলক গ্রামের জিলু আলীর ছেলে মিসবাহ উদ্দিন (৩০) ও নারায়নপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৭০)। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়নপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া সঙ্গে একই গ্রামের মৃত আন্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে উভয়পক্ষের লোকজন সংঘর্ষ লিপ্ত হন। এক পর্যায়ে আতাব মিয়ার পক্ষের মিসবাহ ও আব্দুল হেকিম গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংর্ঘষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তবে, আমরা বিষয়টি তদন্ত করছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com