1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে : তথ্য উপদেষ্টা হবিগঞ্জে টমটমের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত সাবেক মেয়র সাইদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত-৪ অন্যের প্রতি দয়া ও সহানুভূতির শিক্ষা জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ সাগরপথে গ্রিস যেতে গিয়ে এক মাস ধরে নিখোঁজ জগন্নাথপুরের দুই যুবক, উৎকণ্ঠায় পরিবার জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা

জগন্নাথপুরে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার ( ৭ এপ্রিল) সন্ধ্যা ৭ টার পর
জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারের বিভিন্ন স্থানে
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দিনের নেতৃত্বে ও জগন্নাথপুর থানার একদল পুলিশের উপস্থিতিতে ভ্রামমান আদালত পরিচালিত হয়।

​অভিযানকালে দেখা যায়, সন্ধ্যা ৭টা পার
হওয়ার পরেও কিছু বিপণিবিতান ও দোকানপাট খোলা রেখে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। সরকারি আদেশ অমান্য করায় এসময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। এবং দ্রুত দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ নিশ্চিত করতে মাইকিং ও মৌখিকভাবে সতর্কবার্তা প্রদান করা হয়।

জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার পর জরুরি সেবা (ওষুধের দোকান, কাঁচাবাজার ও রেস্টুরেন্ট) ব্যতীত সব ধরণের দোকানপাট বন্ধ রাখা বাধ্যতামূলক। জনস্বার্থে এবং জাতীয় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

​

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com