1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৫৮ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর প্রেসক্লাবকে জড়িয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং গালাগালের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর প্রেসক্লাব। এ ঘটনায় সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নিন্দা ও প্রতিবাদ প্রস্তাব গৃহীত হয়।

 

জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির অফিস সম্পাদক গোলাম সারোয়ার, কার্যকরী কমিটির সদস্য গোবিন্দ দেব, জুয়েল আহমেদ, সদস্য এস এম ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু।

এছাড়াও এ ঘটনায় তীব্র  নিন্দা জানিয়েছেন জগন্নাথপুর  প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, কার্যকরী পরিষদের সদস্য আলী আহমদ, হিফজুর রহমান জিয়া, প্রেসক্লাব সদস্য অরুপ সরকার, শাহ এস এম ফরিদ, মুকিম আহমদ, বিপ্লব দেব নাথ, রেজোয়ান কোরেশি, মাসুম আহমেদ, ইকবাল হোসাইন, সুমিত রায়, আল আমিন,  দুলন মিয়া ও রুম্মান মিয়া।

 

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ  অশালীন ভাষা ব্যবহার, মানহানিকর বক্তব্য প্রদান এবং পরিবারকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা, আইন এবং সামাজিক মূল্যবোধ বজায় রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সভায় জানানো হয়, গত শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ১২টার দিকে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমেদ উদ্দেশ্য প্রনোদিত ভাবে জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু ও  প্রেসক্লাবকে জড়িয়ে   অশালীন ভাষায় গালাগাল করেন। একই সঙ্গে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু এবং তাঁর মৃত পিতা-মাতা কে নিয়েও আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন । এমন কি জগন্নাথপুর গ্রামবাসী কে নিয়ে ও অত্যান্ত অশালীন ভাষায় গালাগাল করেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, সংবাদকর্মীরা সমাজের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। তাদের বিরুদ্ধে অশালীন বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ কিংবা পরিবারকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুধু একজন সাংবাদিকের নয়, পুরো সাংবাদিক সমাজের মর্যাদার ওপর আঘাত। এ ধরনের কুরুচিপূর্ণ ঘটনার হোতাদের বিরুধ্বে সবাইকে সোচ্চার হতে হবে। সভা শেষে সর্বসম্মতিক্রমে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com