1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে-ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন

  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ৮৮৪ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে। এই চেতনাকে জাগ্রত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। তাই তরুণদেরকে একাত্তরের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। তিনি সোমবার বিকেলে উপজেলার রানীগঞ্জ বাজারে কুশিয়ারা নদীরপাড়ে জেলা পরিষদের অর্থায়নে সাত লাখ টাকা ব্যায়ে নির্মিত যাত্রী ছাউনী উদ্বোধন পূর্বক রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত রানীগঞ্জ বাজারে আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপরোক্ত কথা বলেন। ইউনিয়ণ আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদীর আহমদ মুক্তা, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ফজলুল হক মেম্বার,আবু তাহের মজনু,উপজেলা যুবলীগ নেতা সালেহ আহমদ,ইউনিয়ণ যুবলীগ আহ্বায়ক নাজমুল হক,মোতাহির আলী, হুমায়ুন তালুকদার,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠু,হিবলু তালুকদার,সাদ্দাম হোসেন প্রমুখ। জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন রানীগঞ্জে শহীদের স্মরণেন প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল শ্রেণীকক্ষসহ বিদ্যালয় পরির্দশন করেন এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদসহ বিদ্যালয় পরিচালনা কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com