1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ সৌদি আরবের রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ৭ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের নাগছু শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বের এক পাহাড়ি এলাকায়। অঞ্চলটির রাজধানী লাসা থেকে এর দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, ভূমিকম্পে ৪৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাকৃতিক এই দুর্যোগে ৩৩৯টি ঘরবাড়ি ধসে পড়েছে।  ধ্বংসস্তূপে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে।

 

নিখোঁজ ও আটকে পড়া মানুষদের উদ্ধারে সহায়তার জন্য ইতোমধ্যেই তিন শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ভূকম্পন শুরু হতেই রেস্তোরাঁ থেকে আতঙ্কিত মানুষজন ছোটাছুটি করে বাইরে বেরিয়ে আসছেন। সুপারমার্কেটগুলোর শেলফ থেকে হুড়মুড় করে পণ্য নিচে পড়ে যেতে দেখা যায়।

 

এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসেও তিব্বতের গ্রামীণ এলাকা তিংশি কাউন্টিতে এক প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছিল।  কয়েক সপ্তাহ আগেই নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় আগস্টে দেখা দেওয়া ভয়াবহ আকস্মিক বন্যায় ১,৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়। সেই প্রাণঘাতী বন্যার উৎপত্তিস্থল ছিল নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি এলাকা, যা নেপালের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বহু ঘরবাড়ি ও ভবন ভাসিয়ে নিয়ে যায়।

এদিকে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানায়, একই দিন ভারতীয় সময় রাত ৮টা ২৯ মিনিটে চীনে ৫.২ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার এবং এটি অরুণাচল প্রদেশের পাঙ্গিন এলাকা থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে আঘাত হানে।

 

সূত্র: এনডিটিভি, সৌজন্যে যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com