1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

দোয়ারাবাজারে গরীব-দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ বিতরণ

  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ৩০৩ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্ট ইউ.কে’র উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির আওতায় দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শুক্রবার গরীব-দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ারের সভাপতিত্বে এবং প্রভাকর ভট্টাচার্যের পরিচালনায় বাদ জুম্মা এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ হামজা, ট্রেজারার নুরুল হক, ট্রাস্টি আলতাফ হোসেন, প্রধান শিক্ষক জিল্লুর রহমান, ইউনুছ আলী, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন, ইছাক আলী ও আলী হোসেন, সাংবাদিক বজলুর রশীদ, আনোয়ার হোসেন, রোটারিয়ান ফয়সল রবীন, শেরুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, ট্রাস্টের উদ্যোগে ২৯ জানুয়ারি দক্ষিণ সুনামগঞ্জে এক দুস্থ পরিবারকে গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ প্রদান করা হবে। এছাড়া ট্রাস্টের উদ্যোগে সম্প্রতি ধর্মপাশার একটি সুবিধা বঞ্চিত এলাকায় একটি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। আগামী রবিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ইজলা গ্রামে নগদ অর্থ বিতরণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com