1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামে স্বামীর হাতে খুন হয়েছেন স্ত্রী কেদন বিবি (৫২)। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২০ মার্চ) দুপুরে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী সাজিদ উল্লাকে (৬৫) গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামের সাজিদ উল্লা দীর্ঘ ২৬ বছর মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে থেকে প্রায় ১ বছর আগে দেশে ফিরে আসেন। তার একমাত্র ছেলে রনি মিয়া দুবাইয়ে থাকেন। শনিবার দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সাজিদ উল্লা তার স্ত্রী কেদন বিবির মাথায় সজোড়ে ধান ভাঙার ছিয়া (দিস্তা) দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের ছুরতহাল তৈরি করে মরদেহ এবং ঘাতক স্বামী সাজিদ উল্লাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। পরে পুলিশ সাজিদ উল্লাকে আদালতে প্রেরণ করে। নিহতের মরদেহ আগামীকাল রবিবার (২১ মার্চ) ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হবে।

স্থানীয় লোকজন জানান, সাজিদ উল্লা দীর্ঘদিন ধরে দুবাই ছিলেন। তিনি সেখানে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। একপর্যায়ে তার একমাত্র ছেলে রনি মিয়াকে দুবাই নিয়ে সাজিদ উল্লা দেশে চলে আসেন। বাড়িতে থেকে তার মানসিক রোগের চিকিৎসা চলছিল। ওই সমস্যার কারণেই হত্যাকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে বলে গ্রামবাসীর ধারণা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com