1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো মেধাবৃত্তি পরীক্ষা হবিগঞ্জে জাতীয় গ্রিডের  ৪ হাজার ২৯২ লিটাৃর কনডেনসেট চুরি ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠান ১৭ নভেম্বর মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া লিবিয়া-সার্বিয়াসহ যে ১২ দেশে কর্মী পাঠানো যাবে না বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড ইসলামে ব্যয়ে ভারসাম্য ও মিতব্যয়িতার গুরুত্ব দিরাইয়ে প্রেমিক-প্রেমিকার পালিয়ে যাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫ ৭ মাস বন্ধ থাকার পর ডাক বাংলো সেতুর কাজ শুরু, সম্পন্ন হবে মার্চে ছাতকে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০ রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

পবিত্র আশুরা ১৭ জুলাই

  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বাংলাদেশের আকাশে আজ শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার (৮ জুলাই) শুরু হচ্ছে মহররম মাস ও নতুন বছর ১৪৪৬ হিজরি। আগামী ১৭ জুলাই বুধবার (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু.আ. আউয়াল হাওলাদার।
সভায় অতিরিক্ত সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪৬ সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। রোববার (৭ জুলাই) জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সোমবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ১৭ জুলাই (১০ মহররম) বুধবার দেশে পবিত্র আশুরা পালিত হবে।
হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করেন।

সুত্র জাগো নিউজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com