1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

পাটলীতে ছাত্রলীগ নেতা আকবর লাঞ্চিত

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ২৭৩ Time View

পাটলী ইউনিয়ন সংবাদদাতা- জগন্নাথপুর উপজেলার ২ নং পাটলী ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় ইউনিয়ন পরিষদের উদ্যেক্তা ও স্থানীয় ছাত্রলীগ নেতা আকবর হোসেন লাঞ্চিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আকবর হোসেন জানান, মক্রম গ্রামের যুবদল নেতা মতব্বির মিয়ার সাথে রাজনৈতিক ও গত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তার বিরোধ চলছিল। যার জের ধরে রোববার বিকেলে মতব্বিরের নেতৃত্বে কয়েকজন যুবক রসুলগঞ্জ বাজারে তাকে আটক করে এনিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে মতব্বিরের লোকজন আমার ওপর হামলা চালায়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা অবহিত রয়েছেন। আকবর বলেন,পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক বর্তমানে ঢাকা রয়েছেন তিনি বাড়ি এলে বিষয়টি দেখা হবে বলে তাকে জানিয়েছেন। আকবর তার ওপর হামলার ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করতে ওই মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com