1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:

বানবাসি মানুষের জন্য মসজিদে মসজিদে দোয়া

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৯০ Time View

স্টাফ রিপোর্টার::

দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যায় আক্রান্ত মানুষের জীবন সুরক্ষায় সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে মসজিদে মোনাজাত করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর ঈমামগণ এ বিশেষ মোনাজাত করেন।

পৌরশহরের ইসলামী পাঠাগার মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার আমিনী বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের পানিবন্ধি হয়ে জীবন সংকটে পড়েছেন। তাঁদের জন্য আমরা আল্লাগপাকের নিকট দোয়া করেছি।

উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী বলেন, আমাদের জগন্নাথপুরের পাইলগাঁও ইউরিয়ার নিন্মাঞ্চলসহ দেশের ১১ জেলার সাখ লাখ মানুষ বন্যাকবলিত। ফলে এসব বানবাসি মানুষ চরম উদ্বেগ উৎকণ্ঠা আর দুর্ভোগে আছেন। তাদের জীবন সুরক্ষায় আর সবধরনের বালা- মুসিবত থেকে রক্ষায় আল্লাহপাকের দরবারে আমরা বিশেষ মোনাজাত করেছি। তিনি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com