1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

গানের তালে তালে বৈঠার ঝিলিক: জগন্নাথপুরে নৌকা বাইচ রূপ নিল জনসমুদ্রে

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১০৫ Time View
Screenshot
স্টাফ রিপোর্টার:
গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ‘নৌকা বাইচ’ প্রতিযোগিতাকে ঘিরে সুনামগঞ্জের জগন্নাথপুরের মইয়ার হাওরে নেমেছে উৎসবপ্রিয় মানুষের ঢল। প্রতিযোগিতায় অংশ নেওয়া বাহারী নামের দ্রুতগামী নৌকা আর বাইচাদের ছন্দময় বৈঠার আঘাতে হাওরের শান্ত জলরাশি যেন এক মায়াবী রূপ ধারণ করেছে। বাইচারা যখন ঢোল-করতাল আর ঝাঞ্জের শব্দের সাথে তাল মিলিয়ে জারি-সারি গান গেয়ে একসঙ্গে বৈঠা চালান, তখন পুরো হাওরের বুকে এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় । সেই ছন্দের আনন্দে মাতোয়ারা হাজার হাজার উৎসুক জনতা।
আজ মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুরে সরেজমিনে মইয়ার হাওর এলাকায় গিয়ে এমন চোখ জুড়ানো ও উৎসবমুখর দৃশ্য দেখা গেছে।
স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডবাসীর যৌথ উদ্যোগে উপজেলা সদরের মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় । সকাল থেকেই হাওরের বুকজুড়ে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা কয়েক হাজার মানুষের ভিড় জমতে শুরু করে । স্থলভাগের তীরে জনসমুদ্রের পাশাপাশি অনেকেই আবার দূর-দূরান্ত থেকে নৌকা ও ট্রলার ভাড়া করে মইয়ার হাওরের বুকে ভাসিয়ে দিয়েছেন, যাতে একেবারে কাছ থেকে প্রতিযোগিতার চূড়ান্ত রোমাঞ্চ উপভোগ করা যায়।
এবারের প্রতিযোগিতায় মাঠ কাঁপাতে অংশ নিয়েছে শাহ দ্বীন মোহাম্মদ তরী, জলপবন, ময়ূরপঙ্খী, বাংলার পবন, আনর শাহ তরীসহনানা বাহারী নামের ১৫-২০টি নৌকা ।
নৌকা বাইচ উদযাপন কমিটির আয়োজকরা জানিয়েছেন, গ্রামীণ এই লোকজ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং সাধারণ মানুষকে একটুখানি অনাবিল আনন্দ দিতেই এই বিশাল আয়োজন । তারা বলেন, মানুষের উপস্থিতি ও উদ্দীপনা আমাদের মুগ্ধ করেছে। আমরা চেষ্টা করছি সুশৃঙ্খলভাবে সন্ধ্যার আগেই প্রতিযোগিতা শেষ করার।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com