1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর

জগন্নাথপুরে ৬০০ মসজিদে বৃক্ষের চারা বিতরণ করলেন এমপি কয়ছর এম আহমদ

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১৮ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সফল করার লক্ষ্যে উপজেলার প্রায় ৬০০ মসজিদে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ করেছেন সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা মডেল মসজিদ হল রুমে এ বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার (এম.সি) হাফিজ মহিবুর রহমানের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মুকিত, আব্দুস সোবহান, সৈয়দ মুসাব্বির আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হালিম ডালিম প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরু থেকে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথি সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদকে ফুল দিয়ে বরণ করেন ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার (এম.সি) হাফিজ মহিবুর রহমান। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে প্রায় শতাধিক মসজিদে এ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে সব মসজিদে বৃক্ষের চারা বিতরণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com