1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

মন্ত্রী এম এ মান্নান শনি ও রবিবার জগন্নাথপুরে যেসব কর্মসূচীতে যোগ দিবেন

  • Update Time : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৬০ Time View

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য়নির্বাহী সংসদের সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি জগন্নাথপুরে শনি ও রবিবার বিভিন্ন কর্মসূচীতে যোগ দিবেন। শনিবার মন্ত্রী উপজেলা পরিষদে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ করবেন। তিনি প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। এছাড়াও পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। রবিবার মন্ত্রী জগন্নাথপুর উপজেলার ফেসির বাজার এলাকায় পানি সম্পদ মন্ত্রীকে নিয়ে নদী ভাঙ্গন পরিদর্শন করবেন। এবং স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষন দিবেন। মন্ত্রী ওইদিন সকালে সুনামগঞ্জে হাওর ও জলাভূমি অধিদপ্তরের অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন। বিকেলে ফেসির বাজারের জনসভা শেষে হেলিকপ্টারযোগে ঢাকা যাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com