1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো মেধাবৃত্তি পরীক্ষা হবিগঞ্জে জাতীয় গ্রিডের  ৪ হাজার ২৯২ লিটাৃর কনডেনসেট চুরি ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠান ১৭ নভেম্বর মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া লিবিয়া-সার্বিয়াসহ যে ১২ দেশে কর্মী পাঠানো যাবে না বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড ইসলামে ব্যয়ে ভারসাম্য ও মিতব্যয়িতার গুরুত্ব দিরাইয়ে প্রেমিক-প্রেমিকার পালিয়ে যাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫ ৭ মাস বন্ধ থাকার পর ডাক বাংলো সেতুর কাজ শুরু, সম্পন্ন হবে মার্চে ছাতকে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০ রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫৬ Time View

মানুষের জীবনে পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সংকট, কর্মক্ষেত্রে ব্যর্থতা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রতিনিয়ত মানসিক অস্থিরতা তৈরি করে। অথচ শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমানভাবে জরুরি। মানসিক প্রশান্তি ও স্থৈর্য অর্জনে ইসলাম অত্যন্ত সুন্দর দিকনির্দেশনা দিয়েছে।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।’ (সুরা রাদ: ২৮)

দৈনন্দিন জীবনে নিয়ম মেনে নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, মাসনুন দোয়া ও জিকির মুমিনের মনে অনাবিল প্রশান্তি এনে দেয়। যেকোনো সংকট বা কঠিন পরিস্থিতিতে হতাশাগ্রস্ত না হয়ে ধৈর্য ধারণের নির্দেশনা রয়েছে কোরআনে, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা: ১৫৩)

তাই বিপদে ধৈর্য ধারণ করার পাশাপাশি ইসলামি নীতি অনুযায়ী সাধ্যমতো সমাধানের চেষ্টা চালিয়ে যেতে হবে।

মানসিক কষ্টে থাকা মানুষের প্রতি গভীর সহমর্মিতা ও সহানুভূতি দেখানো পরিবার ও সমাজের দায়িত্ব। মানসিকভাবে ভেঙে পড়া কোনো ব্যক্তির কথা মনোযোগ দিয়ে ও ধীরস্থিরভাবে শুনতে হবে এবং প্রয়োজন অনুযায়ী তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে সহায়তা করতে হবে।

মনে রাখা প্রয়োজন, মানসিক সমস্যা বা অবসাদকে কেবল ‘ইমানের দুর্বলতা’ মনে করা মোটেও সঠিক নয়। ধর্মীয় অনুশাসন অনুসরণের পাশাপাশি সঠিক চিকিৎসাসেবা ও থেরাপি নেওয়া সুন্নাহসম্মত এবং প্রয়োজন।

আমাদের সামাজিক অঙ্গীকার হোক—মানসিক কষ্টে থাকা কাউকে অবহেলা না করে তাঁদের পাশে দাঁড়ানো, দৃষ্টিভঙ্গি বদলানো এবং সহমর্মিতাপূর্ণ পরিবেশ গড়ে তোলা। সৌজন্যে আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com