1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের  ঘটনায় তদন্ত শুরু সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মানব পাচারকারী সহ ৭জন আটক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড

রথযাত্রায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বগুড়ায় হিন্দু ধর্মালম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজন

আজ রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. স্নিগ্ধ আখতার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। এর মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। আমি এই মুহূর্তে হাসপাতালে আছি। পরে বিস্তারিত জানাতে পারব।

জানা গে‌ছে, সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌টি‌ বিকেল ৫টায় বের হয়। পথিম‌ধ্যে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় পৌঁছালে র‌থের গম্বুজ‌টি রাস্তার উপরে থাকা হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। র‌থের গম্বুজ‌টি স্টি‌লের হওয়ায় বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসার সঙ্গে সঙ্গে তা‌রে আগুন লে‌গে যায়। এ সময় র‌থে থাকা এবং আশপাশের অন্তত ২৫ জন আহত হন। প‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার পর পাঁচজন মারা যান।

উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে আজ রোববার। হিন্দু রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।

বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
সুত্র ঢাকা পোষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com