1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

রমজানের রোজা যাদের জন্য ফরজ

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১২৪ Time View

প্রশ্ন: রমজানের রোজা রাখা কাদের জন্য ফরজ? ইসলামি শরিয়তের আলোকে জানতে চাই।
আহমদ হাদিদ, ঢাকা
উত্তর: সবার জন্য রমজানের রোজা রাখা ফরজ নয়। বরং কেবল ৫ শ্রেণির মানুষের জন্য রোজা রাখা ফরজ। যথা—

ইসলামে বিশ্বাসী
ইসলাম ধর্মের অনুসারীদের জন্যই রমজানের রোজা ফরজ করেছে ইসলাম। সুতরাং অমুসলিমদের রমজানের রোজা রাখার কোনো বিধান নেই। অমুসলিম ব্যক্তি রমজানের রোজা রাখলে তা ধর্তব্য হবে না। তবে কোনো অমুসলিম রমজানে ইসলাম গ্রহণ করলে এর পর থেকে তিনি রোজা রাখবেন। রমজানের বিগত দিনগুলোর জন্য তাঁকে কাজা করতে হবে না। আল্লাহ তাআলা বলেন, ‘আপনি কাফেরদের বলে দিন, তারা যদি (কুফর থেকে) বিরত হয়ে যায়, তবে আগে যা কিছু ঘটে গেছে ক্ষমা করে দেওয়া হবে।’ (সুরা আনফাল: ৩৮)
সাবালক ও মানসিকভাবে সুস্থ 
ইসলামের দৃষ্টিতে সাবালক ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ। একইভাবে মানসিকভাবে সুস্থ ব্যক্তির জন্যই রোজা রাখা আবশ্যক। সুতরাং নাবালক ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জন্য রোজা রাখা জরুরি নয়। নবী (সা.) বলেছেন, ‘তিন ধরনের লোকের ওপর থেকে কলম (বিধানের আবশ্যকতা) উঠিয়ে নেওয়া হয়েছে। এক. ঘুমন্ত ব্যক্তি—যতক্ষণ না জাগ্রত হয়, দুই. নাবালক—যতক্ষণ না সে সাবালক হয় এবং তিন. পাগল—যতক্ষণ না সে জ্ঞানসম্পন্ন হয়।’
(আবু দাউদ: ৪৪০৩; তিরমিজি: ১৪২৩)

রোজা পালনে সক্ষম
শারীরিকভাবে রোজা পালনে সক্ষম ব্যক্তির জন্যই রোজা রাখা আবশ্যক। অসুস্থতা, বার্ধক্য বা অন্য কোনো কারণে যে ব্যক্তি রোজা রাখার সক্ষমতা রাখে না, তার জন্য রোজা রাখা জরুরি নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘আর যে ব্যক্তি অসুস্থ অথবা যে ব্যক্তি সফরে আছে, তারা সেই সংখ্যা অন্য দিনগুলোতে পূরণ করবে।’ (সুরা বাকারা: ১৮৫)

নিজ ঘরে বা শহরে অবস্থানকারী
নিজের শহর বা ঘরে অবস্থানকারী ব্যক্তির জন্যই রোজা রাখা জরুরি। মুসাফির হয়ে শরিয়ত নির্ধারিত দূরত্বের কোনো শহর বা দেশে গেলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে। যদি মুসাফির হওয়ার অন্য শর্তাবলিও পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ‘…যে ব্যক্তিরা সফরে আছে, তারা সেই সংখ্যা অন্য দিনগুলোতে পূরণ করবে।’ (সুরা বাকারা: ১৮৫)

ঋতুস্রাব ও প্রসবকালীন স্রাব থেকে মুক্ত নারী 
ঋতুস্রাব ও প্রসবকালীন স্রাব নামাজ-রোজার প্রতিবন্ধক। তাই এই দুই সময়ে নামাজ-রোজা আদায় করা যাবে না। আদায় করলেও তা আদায় হবে না। পরে রোজা কাজা করে দিতে হবে, তবে নামাজ কাজা করতে হবে না। (আশ-শারহুল মুমতি: ৬/৩৩০) মহানবী (সা.) বলেছেন, ‘একজন নারী ঋতুস্রাব হলে সে কি নামাজ ও রোজা ত্যাগ করে না?’ (বুখারি: ২৯৮)  সৌজন্যে আজকের পত্রিকা।

মুফতি ইশমাম আহমেদ

উত্তর দিয়েছেন: ইসলামবিষয়ক গবেষক

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com