1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত

রাত পোহালেই স্বপ্নের রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ উদ্বোধন- সব প্রস্তুতি সম্পন্ন

  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭
  • ৩৩৬ Time View

স্টাফ রিপোর্টার:: রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করতে আজ জগন্নাথপুর আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রীর আগমনে সামনে রেখে রানীগঞ্জ বাজারে ব্যানার ফেস্টুন,গেইট নির্মাণ করে সাজ সাজ রব বিরাজ করছে। বেশ কিছুদিন ধরে আওয়ামীলীগের নতুন সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রীর আগমনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের মধ্যে অন্যরকম উচ্চ¦াস চলছিল। স্থানীয় আওয়ামীলীগ সেতুর ভিত্তিপ্রসস্তর স্থাপন শেষে জনসভার উদ্যোগও নিয়েছিল। কিন্তুু মন্ত্রীর সফরসূচীতে জনসভা না থাকায় আওয়ামীলীগের নেতাকর্মীরা কিছুটা হতাশ হলেও তারপরও মন্ত্রীর সফরসূচী সফল করতে গতকাল দিনভর আওয়ামীলীগ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা রানীগঞ্জ সফর করে প্রস্তুুতি সম্পন্ন করেছেন। দলের নেতাকর্মীরা মন্ত্রীর আগমনকে সফল করতে ছাত্রলীগ রানীগঞ্জ বাজারে আনন্দ মিছিল করেছেন। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ পরির্দশন করে স্থানীয় ইউনিয়ন পরিষদে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে মন্ত্রীর সফর সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে মতবিনিময়সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, থানা অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী সাধারণ সম্পাদক ছদরুল ইসলামসহ আওয়ামীলীগ অঙ্গসহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক পরিবহন সেতু মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জনসভা না হলেও তিনি আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। এতে সড়ক পরিবহন সেতু মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বক্তব্য রাখবেন। উল্লেখ্য ১২৬ কোটি টাকা ব্যয়ে রানীগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com