1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

রানীগঞ্জ ইউনিয়নে নৌকার সমর্থনে ভাইস চেয়ারম্যান মুক্তার প্রচারনা শুরু

  • Update Time : রবিবার, ৮ মে, ২০১৬
  • ৪৫৭ Time View

আজহারুল হক ভূইয়া শিশু :: জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা নৌকার পক্ষে প্রচারনা নেমেছেন। তিনি রোববার জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোণিত দলীয় প্রার্থী সহিদুল ইসলাম রানার সমর্থনে নৌকার পক্ষে ইউনিয়নের ভোটারদের নিকট প্রচারনা শেষে স্থানীয় দলীয কার্য্যালয়ে এক সভায় মিলিত হন। রানীগগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী সুন্দর আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ছদরুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আনফর উল্লা, মবশ্বির আলী, আবু তাহের মজনু, শাহিন তালুদকার, আলতাবুর রহমান, সাজাদ রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, যুবলীগ নেতা রমজান আলী ছানা, হুমায়ুন আহমদ তালুকদার, ইউনিয়ন যুবলীগ সভাপতি নাজমুল হক, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠু, সহ-সভাপতি মাহমুদুল হাসান হিবলু, মৎস্যজীব লীগ নেতা আরাফাত আলী, স্বেচ্ছাসেবক লীগ মোতাহার আলী প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তাদীর আহমদ মুক্তা বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। এ সকারের উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে আগামী ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য তিনি দলীয় নেতা কর্মীদের আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com